ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আফ্রিকায় বিদ্রোহীদের হামলায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিদ্রোহীদের অতর্কিত হামলায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। এসময় মারা গেছেন বুরুন্ডির এক শান্তিরক্ষীও।

মধ্য আফ্রিকায় নিয়োজিত জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মিশনের বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রিমারিতে একটি অভিযানে গিয়েছিলেন বাংলাদেশ ও বুরুন্ডির শান্তিরক্ষীরা। এসময় তাদের ওপর পরপর দুইবার হামলা চালায় বিদ্রোহীরা।

দ্বিতীয় হামলায় প্রাণ হারান বুরুন্ডির এক শান্তিরক্ষী। এঘটনায় আহত হয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্যও।

আহত বাংলাদেশিদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ মিশন মিনুসকা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আফ্রিকায় বিদ্রোহীদের হামলায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আপডেট সময় ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১