ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় সড়কে ঝরে গেল ২ প্রাণ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জামাল হোসেন (৪২) নামে এক ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার ওমরদিঘী গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরপুর উপজেলার ঘোগা বটতলা বীজ এলাকায় পৌঁছালে বিপরীতগামী সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এরমধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের (৪২) পরিচয় এখনো পাওয়া যায়নি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন  জানান, খবর পেয়ে থানা পুলিশসহ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।

স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় সড়কে ঝরে গেল ২ প্রাণ

আপডেট সময় ০৮:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১