ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লালমনিরহাটে বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৩০)। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান।

এসময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাতপ্রাপ্ত হন।

তার সহযোগীরা উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝলঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লালমনিরহাটে বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৪:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১