ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

গাইবান্ধা প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার সাঘাটায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই সাবেক পুলিশ সদস্য আব্দুল আজিজ (৬৫) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রামের মৃত ইজ্জত উল্যার ছেলে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, জমি নিয়ে ছোট ভাই সঙ্গে তার সৎ ভাই ছাত্তার ও তার ছেলেদের বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আব্দুলকে মারধর করে গুরুত্বর আহত করেন ছাত্তারসহ তার লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা আব্দুলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ওসি বেলাল হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট সময় ০৮:০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১