ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি: আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে আশুলিয়ার কাইছাবাড়ির এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালকের নাম মোফাজ্জল হোসেন। তিনি নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্বজন ওসমান গণি বলেন, প্রতিদিনের মতো মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে।

লোহার রড বা ভারী কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

আশুলিয়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481