ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহত আলমগীর পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান।

জানা যায়, বাহুবলের পার্শ্ববর্তী উপজেলা নবীগঞ্জের বড়চর গ্রামের একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে যায় আলমগীর। ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আলমগীরের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি মুগকান্দি গ্রামের মজনু শাহর ওরসে সম্ভুপুর গ্রামের আকাশ নামে এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমগীরের।

মঙ্গলবারও তাদের সঙ্গে বড়চর গ্রামের হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের ওয়াজে ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে আকাশ ও তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০১:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১