ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ১৪৩৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার: নওগাঁয় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (১২ জানুয়ারী) রাত ৮টায় সদর উপজেলার শিবপুর বাইপাস ব্রিজের মোড় (চারমাথা মোড়) থেকে এক হাজার ৪৩৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নওগাঁ সদর উপজেলা সিংবাছা গ্রামের ইয়াছিন প্রামাণিকের ছেলে অটোরিকশা চালক বিল্লাল হোসেন (৪০), নাটোর জেলার চক বৈদ্যনাথপুর (পশ্চিম বরগাছা) গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম (৪৩) ও সূর্যবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের ছেলে দুলাল সরদার (৩৮)।

র‍্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদে র্যাবের সদস্যরা নওগাঁ সদর উপজেলার শিবপুর বাইপাস ব্রিজের মোড় (চারমাথা মোড়) এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় একটি অটোরিকশা থামিয়ে সন্দেহমূলক তল্লাশি করা হয়। পরে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ও দুলাল সরদারসহ অটোরিকশার চালক বিল্লাল হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম ও দুলাল সরদার দিনাজপুর, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন অবৈধভাবে সংগ্রহ করে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

তিনি বলেন, রফিকুল ইসলাম পাকশী এবং সান্তাহার রেল স্টেশন এলাকায় প্রায় ২২ সদস্যের একটি চুরি ও ছিনতাইকারী দলের নেতৃত্ব দিয়ে আসছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ১৪৩৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ জন আটক

আপডেট সময় ১২:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১