ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সন্ত্রাসীদের মোকাবেলায় বাংলাদেশ-ভারত পুলিশ একসঙ্গে কাজ করবে

স্টাফ রিপোর্টারঃ     প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের পুলিশ প্রধানের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সংলাপে উভয় পক্ষই দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের মোকাবেলায় দু’দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের সুনির্দিষ্ট কৌশল নির্ধারণে সম্মত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দু’দেশের পুলিশ প্রধানদের মধ্যে এ ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে পরস্পরের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়বে বলে মনে করছে উভয় দেশ।বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাস, জাল নোট চোরাচালান, অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া দু’দেশের পলাতক সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করে তাদেরকে ধরতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় উভয় পক্ষই বিদ্রোহীদের বিরুদ্ধে একে অপরের চলমান পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একে অপরকে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়।

এসব অপরাধ নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দু’পক্ষ। বৈঠকে দু’দেশের পুলিশ প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সন্ত্রাসীদের মোকাবেলায় বাংলাদেশ-ভারত পুলিশ একসঙ্গে কাজ করবে

আপডেট সময় ১০:২১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১