আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এবার যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল, এর চেয়ে দ্বিগুণ হচ্ছে। দেশটির কয়েকটি অংশে তীব্র তুষারঝড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের একটি ভিডিয়ো বার্তায় বলা হয়, বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল, তার দ্বিগুণ হচ্ছে।
আবহওয়ার কর্মকর্তাদের বরাতে এনএইচকের প্রতিবেদন বলা হয়েছে, সোমবার (১১ জানুয়ারি) সারাদিন ধরে জাপান সাগরের উপকূলীয় অঞ্চল বরাবর ভারী তুষারপাত অব্যাহত।
শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে ব্যাপক তুষারপাত হচ্ছে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











