ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নরসিংদীতে যুবকে ছুরিকাঘাত করে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে কৃষি বিপণন কোম্পানির এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাইমুর রহমান নাটোর জেলার বড়াইগ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সেঞ্চুরী এগ্রো লি. এর বিক্রয় কর্মী হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছেন, সোমবার সকালে নরসিংদী পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ, ওসি (তদন্ত) ও সিআইডিসহ আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নরসিংদীতে যুবকে ছুরিকাঘাত করে হত্যা

আপডেট সময় ০১:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১