ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জয়পুরহাটে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের হিন্দুপাড়ায় রঘুনাথ বর্মনের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে সনাতন বর্মন (১৪) নামে এক কিশোরের মৃতদেহ পাওয়া গেছে।

প্রতিবেশী এক মহিলা বাঁশঝাড়ে পাতা কুড়াতে গিয়ে মৃতদেহটি দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। পড়ে পুলিশে সে মৃতদেহটি উদ্ধার করে। রবিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর-উপজেলার বাগজানা ইউপির খোরদ্দা গ্রামের নবদিব বর্মনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন বলেন, শনিবার রাত ৮ টার পর থেকে ওই কিশোর বাড়ি থেকে নিখোঁজ ছিল।

অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পায়নি পরিবার। পরে খবর পায় যে তাঁর ছেলেকে কে বা কাহারা হত্যা করেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জয়পুরহাটে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১