ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর ধামইরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,নওগাঁঃ  নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগে বাদল হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) সকালে ধামইরহাট ইউনিয়নের জগদল (ঘোনা পাড়া) নামক এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ির পাশের একটি মুদি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যান ওই গৃহবধূ।

এই সুযোগে গোপনে বাদল হোসেন ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে লুকিয়ে ছিলেন। পরে গৃহবধূ বাড়িতে ফিরলে তিনি তাকে ধর্ষণের চেষ্টা চালান।

এসময় গৃহবধূ চিৎকার দিলে স্বামী ও স্থানীয়রা এগিয়ে আসলে বাদল পালিয়ে যান। পরে গৃহবধূ বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন। রোববার সকালে তাকে বাড়ি থেকে আটক করে পুলিশ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মোন্নাফ বলেন, আসামি বাদল হোসেনকে আটক করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর ধামইরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ০৫:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১