ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মাদারীপুরে পুলিশের এসআই সেজে ২০ লাখ টাকা নিয়ে উধাও

মাদারীপুর প্রতিনিধি: ছেলের বন্ধু পরিচয়ে পুলিশের এসআই সেজে বাড়িতে এসে চায়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে মাদারীপুরের কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামে।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাড়ির চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামের মৃত ছালাম হাওলাদারের বাড়িতে ঢাকায় থাকা তার বড় ছেলে আল-আমীনের বন্ধু পরিচয়ে আসেন পুলিশের এসআই পরিচয়ধারী রবিউল ইসলাম নামের এক ব্যক্তি।

কথা-বার্তার এক পর্যায়ে চা-বিস্কুট খেতে দেয়া হয় রবিউলকে। পরে তিনি কৌশলে চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেয়।

রোববার সকালে ঘরের দরজা বন্ধ দেখলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে সবাইকে অচেতন দেখতে পায়।  এ সময় আল-আমীনের মা হাসিয়া বেগম, তার ভাই ইমরান হাওলাদার, চাচী মনোয়ারা বেগম ও মনোয়ারা আক্তারকে উদ্ধার করা হয়।

পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে প্রতারকরা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মোটরসাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মাদারীপুরে পুলিশের এসআই সেজে ২০ লাখ টাকা নিয়ে উধাও

আপডেট সময় ০৩:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১