ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে খুনের বদলা নিতে যুবককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে দেড় বছর আগের খুনের বদলা নিতে তানভীর মিয়া (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাতে উপজেলার বড়ইউড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়া ও মোহাম্মদ আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ২০১৯ সালে মোহাম্মদ আলীর বাবা আমীর আলীকে হত্যা করে মোন্তাজ মিয়ার লোকজন।

এ ঘটনায় মামলায় তানভীরের বাবা মোন্তাজ মিয়া আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার মোস্তাজ মিয়ার লোকজন মোহাম্মদ আলীর ওপর হামলা করে।

এ কারণে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোন্তাজের ভাতিজা ফরহাদের ওপর মোহাম্মদ আলীর লোকজন হামলা করে।

এ নিয়ে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছিল। একই দিনে পলাতক থাকা মোন্তাজ ও তার লোকজন গ্রামে প্রবেশ করায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

এক পর্যায়ে রাতে মোন্তাজ মিয়ার ছেলে তানভীরকে কুপিয়ে রক্তাক্ত করে মোহাম্মদ আলীর লোকজন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে বানিয়াচং থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বাকি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে খুনের বদলা নিতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১