ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

ছবিঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ     রাজশাহীর বাঘা পৌর নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শুক্রবার (৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার সাহাপুর-পেয়াদাপাড়া এলাকায় হামলার শিকার হন তারা।

তারা হলেন- মাছরাঙা টেলিভিশনের রাজশাহীর ক্যামেরাপারসন মাহফুজুর রহমান রুবেল এবং দীপ্ত টিভির ক্যামেরাপারসন রফিকুল ইসলাম।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলীর কর্মী-সমর্থকরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই দুই সাংবাদিক। ঘটনার পর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাহফুজুর রহমান রুবেল বলেন, ‘ঘটনাস্থলে যুব মহিলা লীগের নেত্রীরা নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। তখন মুক্তার আলীর সমর্থকরা নৌকার লিফলেট নিয়ে ছিঁড়ে ফেলছিলেন। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করা হচ্ছিল।’ ‘তখনই বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা আমাদের ওপর আক্রমণ করে। এক সমর্থক আমার গলা টিপে ধরে হত্যার চেষ্টা চালায়।’

হামলাকারীরা তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। তার ক্যামেরাও ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ সময় দীপ্ত টিভির ক্যামেরাপারসন রফিকুল ইসলামকেও মারধর করা হয়েছে। এরপর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার শিকার দুই সাংবাদিক অভিযোগ দিলে তা আমলে নিয়ে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

এক বিবৃতিতে আরইউজে সভাপতি কাজী শাহেদ এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এ ব্যাপারে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

প্রসঙ্গত, আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহিদুজ্জামান শাহিদ, বিএনপির তোজাম্মেল হোসেন এবং স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মুক্তার আলী নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

আগামী ১৬ জানুয়ারি এই পৌরসভায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ট্যাগস

নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

আপডেট সময় ১১:৩৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১