ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

জাপানে খোলা থাকছে স্কুল, জরুরি অবস্থার মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা করোনা সংক্রমণ রোধে জাপানের রাজধানী টোকিও ও এর আশপাশের তিনটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) থেকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টোকিও, চিবা, সাইতামা ও কানাগাওয়া অঞ্চলে এ জরুরি অবস্থা জারি থাকবে। দেশটিতে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী সুগা জরুরি অবস্থা চলাকালীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ৭০ শতাংশ উপস্থিতি কমিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজে উৎসাহী করতে নির্দেশ দিয়েছেন।

এছাড়া সংক্রমিত এলাকাগুলোতে বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি। রেস্তোরাঁগুলো রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খেলাধুলায় দর্শক উপস্থিতি সীমিত করতেও বলেছেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, যেসব রেস্তোরাঁ তাদের খোলা রাখার সময় সীমিত করবে, তাদের প্রতিমাসে এক দশমিক ৮ মিলিয়ন ইয়েন বা একহাজার ৪০০ ডলার করে দেবে সরকার। তবে জরুরি অবস্থার মধ্যেও স্কুল খোলা থাকবে বলে জানান তিনি।

সুগা বলেন, স্কুল থেকে সীমিত পরিসরে করোনা ছড়িয়েছে। শিশুরা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে, আমরা তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চাই।

জরুরি অবস্থা জারি করলেও আগামী জুলাইয়ে তারা টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজন করতে চান বলে জানান প্রধানমন্ত্রী সুগা। তিনি বলেন, ‘সুরক্ষিত ও নিরাপদ ক্রীড়া উৎসব আয়োজনে আমি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’

সূত্র : সিএনএন

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

জাপানে খোলা থাকছে স্কুল, জরুরি অবস্থার মধ্যে

আপডেট সময় ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১