ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশুর দুধ কেনা নিয়ে দ্বন্দ্বে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক সুমনের (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকেই স্থানীয় লোকজন দুলাভাই হাবিবুল্লাহকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত সুমন কিশোরগঞ্জের রশিদাবাদ গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি একজন গার্মেন্টস শ্রমিক।

আটক হাবিবুল্লাহ একই এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে। তারা ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের বোন হোসনে আরা জানান, তিন বছর আগে হাবিবুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। গত পাঁচমাস আগে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। হাবিবুল্লাহ রাজমিস্ত্রীর কাজ করেন।

আর তার ভাই সুমন তাদের সঙ্গেই ভাড়া বাড়িতে থেকে গার্মেন্টসে কাজ করেন। প্রায় এক মাস ধরে শিশু পুত্রের দুধ কিনে দিতেন না হাবিবুল্লা। এ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুমনের সঙ্গে হাবিবুল্লার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রাত ১২টার দিকে সুমন বাড়ির সামনে রাস্তায় দাড়ালে হাবিবুল্লাহ পিছন থেকে পরপর কয়েকবার সুমনকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। পরে হাবিবুল্লাহকে পুলিশে সোপর্দ করে তারা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক সুমন খুন হয়েছে।

স্থানীয় লোকজন হাবিবুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নারায়ণগঞ্জে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত

আপডেট সময় ০২:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১