ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কালভার্টের অংশ ভেঙে যাওয়ায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের কালভার্টের একটি অংশ ভেঙে যাওয়ায় এলাকায় জনদুর্ভোগ বেড়েছে। তিন মাস আগে ভেঙে যাওয়া কালভার্টটির কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করেছে এলাকাবাসী। 

তারা দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছেন। জানা গেছে, বলিহার ইউনিয়নের বাবলাতলী মোড় থেকে বলিহার বাজার হয়ে জেলার মহাদেবপুর উপজেলার স্বরসতীপুর বাজারে যাওয়ার সহজ রাস্তা এ সড়কটি।

প্রতিদিন হাজারো মানুষ, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, ভটভটি, ট্রাক্টর ও ট্রাক চলাচল করে এই সড়কটি দিয়ে। তিন মাস আগে বলিহার বাজারের শ্মশানঘাটের পাশে কালভার্টের একটি অংশের ঢাকনা ভেঙে যায়।

কালভার্টের ঢাকনা ভেঙে যাওয়ার পর থেকেই জনদুর্ভোগ শুরু হয়। পথচারী ও যানবাহন চালকদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এই কালভার্টটি। সবচেয়ে বেশি আতঙ্কের কারণ মোটরসাইকেল চালকদের।

ভাঙা অংশটি নির্দেশ করার জন্য পথচারীদের তেমন কোনো নির্দেশনা/চিহ্ন দেয়া হয়নি। তাই যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

ভ্যানচালক উজ্জল চন্দ্র ও মতিউর বলেন, প্রায় তিন মাস আগে কালভার্টের ঢাকনাটি ভেঙে যায়। এ রাস্তা দিয়ে আমরা সহজে বাবলাতলি মোড় থেকে স্বরসতীপুর বাজারে যাত্রীদের নিয়ে যেতে পারি।

শীতের সময় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত রাস্তা কুয়াশায় আচ্ছন্ন থাকে। কালভার্টের ভাঙা অংশের কারণে কখন যে দুর্ঘটনা ঘটে তা নিয়ে শঙ্কায় থাকতে হয়। সাবধানতার সঙ্গে ভ্যান চালাতে হয়। কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মেম্বার সুমন কুমার বলেন, আমরা শুনেছি কালভার্টটি রাজাদের আমলে তৈরি হয়েছে।

বলিহার রাজবাড়িতে আসা-যাওয়ার সুবিধার জন্য এটি তৈরি করা হয়েছিল। কালভার্টটি ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ শুরু হয়েছে। উপরমহলে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বিষয়টি অবগত আছেন। তিনি বলেন, ভাঙা কালভার্ট সংস্কারে ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আগামীতে বরাদ্দ পেলে সংস্কার করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কালভার্টের অংশ ভেঙে যাওয়ায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

আপডেট সময় ০৩:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১