ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা, আটক ১

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর ঢাকায় পালিয়েছেন ফিরোজ মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টার দিকে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজ মণ্ডল পুঠিয়া উপজেলার গোপালহাটি ফকিরপাড়া এলাকার লতিফ মণ্ডলের ছেলে। হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রী পলি বেগম (২৩) ও পাঁচ মাসের শিশুকন্যা সুমাইয়া খাতুন।পুলিশ বলছে, নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন ফিরোজ।

পরে মরদেহ ফেলে রাতেই ঢাকার উদ্দেশে পাড়ি দেন। সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফিরোজ মণ্ডল নৈশকোচ ধরে ঢাকার উদ্দেশে পাড়ি দেন। নৈশকোচটি শনাক্ত করে তাকে আটকের চেষ্টা শুরু হয়। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে ডিএমপির দারুসসালাম থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ফিরোজ মণ্ডল একসময় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী এনপি এলিগেন্স পরিবহনের সুপারভাইজার ছিলেন। দুর্ঘটনায় এক পা হারান তিনি। এরপর ইজিবাইক চালিয়ে সংসারের হাল ধরেন।

একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন এ নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন ফিরোজ।তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন খালেদুর রহমান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা, আটক ১

আপডেট সময় ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১