ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

চলে গেলেন ট্রেনের ধাক্কায় নিহত দম্পতির মেয়ে আঁখি

আঁখি আক্তার

স্টাফ রিপোর্টারঃ  কুমিল্লা নগরীতে ট্রেনের ধাক্কায় নিহত ফরিদ মুন্সী ও পেয়ারা বেগমের একমাত্র মেয়ে আঁখি আক্তার (১৭) মারা গেছেন।

সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী আঁখি মারা যান।

গত পাঁচদিন ধরে আঁখি অজ্ঞান ছিল। সে দেবিদ্বার উপজেলার একটি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

সোমবার বিকেলে নিহত ফরিদ মুন্সীর ভাই পল্লী চিকিৎসক আবু তাহের মুন্সী বলেন, সোমবার আঁখি মারা গেছে। আঁখির মরদেহ এখন ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হবে।

তিনি আরো জানান, ভাগনে রাকিবুল ইসলামের (২০) সিএনজি অটোরিকশাতে চড়ে জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী চিকিৎসার জন্য স্ত্রী-মেয়েকে নিয়ে গত ৩০ ডিসেম্বর সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। নগরীর শাসনগাছা রেলক্রসিংয়ে তাদের বহন করা সিএনজি অটোরিকশায় মালবাহী ট্রেনের ধাক্কায় তিনি ও তার স্ত্রী পেয়ারা বেগম নিহত হন। আহত হন তাদের মেয়ে ও ভাগনে।

এদিকে ওই দুর্ঘটনায় অপর আহত সিএনজিচালক রাকিবুল ঢামেকের চিকিৎসকদের পরামর্শে বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন। তার অবস্থাও তেমন ভালো নয়। রাকিবুলের পুরো শরীর এখনও ফুলে রয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

চলে গেলেন ট্রেনের ধাক্কায় নিহত দম্পতির মেয়ে আঁখি

আপডেট সময় ০৬:০২:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১