ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ঘাটাইলে হাম-রুবেলার টিকা দেয়ার একঘন্টার মধ্যে শিশুর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে হাম-রুবেলার টিকা দেয়ার একঘন্টার মধ্যে পাপিয়া নামের ১০ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের গানজানা স্বনির্ভর সূর্ষের হাসি ক্লিনিকে এই ঘটনা ঘটে। পাপিয়া স্থানীয় গানজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী এবং উক্ত গ্রামের বাহাজ উদ্দিনের মেয়ে।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি ওই গ্রামের সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এমন সময় তার খেলার সাথীদের সঙ্গে স্থানীয় স্বনির্ভর সূর্ষের হাসি নামে একটি ক্লিনিকে গিয়ে হাম-রুবেলা টিকা গ্রহণ করে বাড়ি ফিরে যায়।

এর একটু পরেই পাপিয়া অসুস্থতা অনুভব করলে তাকে স্থানীয় একটি ফার্মেসীতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে পাপিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কর্তব্যরত চিকিৎসক ডা: পার্থ প্রতীম সাহার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানায় “শিশুটি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিল। মারা যাওয়ার কারণ বুঝা যাচ্ছেনা”।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিভাগীয় তদন্ত ছাড়া কিছু বলা যাবেনা”। এ বিষয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা: মো: ওয়াহীদুজ্জামান বলেন “আমরা সাধারনত কোন অসুস্থ্য বা হাপানী রোগীদের কোন ভ্যাকসিন দিতে নিষেধ করি।

তবে ওই শিশুটি যে আগে থেকেই শ্বাসকষ্ট ছিল এটা হয়তো আমাদের স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারেনি। শিশুটি টিকা নেয়ার কিছুক্ষণ আগেও খেলাধুলা করছিল অথচ টিকা দেয়ার এক ঘন্টার মধ্যেই মারা গেল তাহলে টিকার ভ্যাকসিনে মেয়াদ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লেভেল দেখেছি মেয়াদ আছে।

তাহলে এমন ঘটনার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, আমাদের আগে থেকেই তদন্ত কমিটি করা আছে। যেকোন ঘটনার জন্য এরা তদন্ত করে থাকে। খুব তাড়াতাড়িই তদন্ত করা হবে।

তদন্তের মাধ্যমে বিষয়টি জানা যাবে বলে জানান তিনি। এদিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইফুর রহমান খান বিষয়টি পত্রিকায় না লেখার জন্য অনুরোধ করেন।

এ ঘটনার পর ইউএনও অঞ্জন কুমার সরকার হাসপাতালে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) পাপিয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ঘাটাইলে হাম-রুবেলার টিকা দেয়ার একঘন্টার মধ্যে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১