ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঝালকাঠিতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত

দপদপিয়া

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে রুম্মান বিশ্বাস আনিস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩ জানুয়ারি) রাতে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।

আনিস ওই ইউনিয়নের ছত্তার বিশ্বাসের ছেলে ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজার কর্মচারী। নিহতের চাচাতো ভাই আহত আশিক জানান, স্থানীয় আইয়ুব আলী সরকারের সঙ্গে তাদের জমিজমাসহ নানা বিষয়ে বিরোধ রয়েছে।

এর জের ধরে রোববার রাতে দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্টে আইয়ুব আলীর ছেলে আল-মামুন, নাতি জিহাদসহ সহযোগীরা তাদের বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় রুম্মানসহ মুন্না, আকিব ও মাসুম আহত হন।

এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর আনিস টোলপ্লাজা যাওয়ার জন্য বাড়ির সামনের সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমন সময় প্রতিপক্ষরা মোটরসাইকেলযোগে এসে আনিসের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঝালকাঠিতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত

আপডেট সময় ০৪:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১