ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝলসা গ্রামের মৃত নবাব আলীর ছেলে আব্দুর রহমান (৪৫), একই জেলার ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক (৩২) এবং মসলেমপুর বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪২)।

আব্দুর রহমান পেশায় করিমন (অটোভ্যান) চালক আর অপর দুজন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ম্যাক্স এবং রোইনওয়ার্ল্ড কোম্পানির শ্রমিক ছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রোববার (৩ জানুয়ারি) সকালে  করিমনচালক রহমান পাকশী থেকে আওতাপাড়া হাট এলাকায় যাচ্ছিল।

সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর কদিমপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাক করিমনকে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রহমানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।

এর আগে সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা থেকে রূপপুর প্রকল্পের শ্রমিকরা নসিমন করে কাজে যাচ্ছিলেন।

নসিমন লালনশাহ সেতুর পূর্ব পাশের পাকশী টোল প্লাজার গোলচত্বর এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নসিমনের নিচে চাপা পড়ে খালেক ঘটনাস্থলেই মারা যান।

অন্যদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমনটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, নিহত দুইজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময় ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১