ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাইজারে জঙ্গী হামলায় তিন ফরাসি সেনাসহ নিহত ৭৯

আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে হামলায় চালিয়ে কমপক্ষে ৭৯ জনকে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা

ডেক্স রিপোর্ট: আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে হামলায় চালিয়ে কমপক্ষে ৭৯ জনকে হত্যা করেছে সন্দেহভাজন ইসলামপন্থি জঙ্গিরা। চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছেন অন্তত ৪৯ জন। আহত হন ১৭ জন। অন্যদিকে জারোমদারে গ্রামে হামলায় আরও ৩০ জন হামলা প্রাণ হারিয়েছেন।

এদিকে পার্শ্ববর্তী দেশ মালিতে নিযুক্ত ফ্রান্সের দুই সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্ট দফতর। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী জানায় যে, সোমবার (৩ জানুয়ারি) মালিতে আলাদা হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল। দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে এমন ঘটনা ঘটেছে।

ফ্রান্স পশ্চিম আফ্রিকান ও ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের নিয়ে ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে ওই অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছে। চলমান অভিযানের মধ্যেই নাইজার ও মালির মতো দেশগুলো প্রতিনিয়ত জাতিগত সহিংসতা, মানবপাচার, মাদক চোরাচালান এবং ডাকাতির শিকার হয়ে আসছে। এতে মরছে বহু মানুষ।

আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।  ২০১৭ সাল থেকেই দেশটিতে জরুরি অবস্থার মধ্যেও থামানো যাচ্ছে না জাতিগত সহিংসতা এবং জঙ্গিদের উৎপাত। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলের সুরক্ষায় আরো সেনা পাঠানো হয়েছে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নাইজারে জঙ্গী হামলায় তিন ফরাসি সেনাসহ নিহত ৭৯

আপডেট সময় ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১