ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মদপানে তিনজনের মৃত্যু, আশঙ্কাজনক দুই

ছবিঃ রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু (সংগৃহীত)

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহীতে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
এছাড়া দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

মৃত ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

চিকিৎসাধীনরা হলেন- মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) এবং একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। এই দুইজন রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে আছেন।

ওসি মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত নয়টা থেকে ১০টার সময় মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় এরা মদপান করেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

মদপানে তিনজনের মৃত্যু, আশঙ্কাজনক দুই

আপডেট সময় ১২:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১