আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজেরিয়ায় ২০২০ সালে প্রাণঘাতী লাসা জ্বরে ২৪২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) তথ্যটি জানিয়েছে।
এনসিডিসির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শুরুতে এই জ্বরে ১৭০ জনের মৃত্যু হয়েছে, শেষ পর্যন্ত এই সংখ্যা আরও ৭২ জনে গিয়ে দাঁড়ায়।ইঁদুরের মাধ্যমে মল-মূত্র থেকে খাবার ও গৃহস্থালি সামগ্রীর সংস্পর্শে এসে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
রিপোর্টে বলা হয়, নাইজেরিয়ায় ২০২০ সালে এই জ্বরে আক্রান্ত ১ হাজার ১৭৫ জন শনাক্ত করা হয়েছে। দেশটির ৩৬ টি প্রদেশের মধ্যে ২৭টি থেকে এই রিপোর্ট পাওয়া যায়। এই জ্বরে ম্যালেরিয়ার মতো উপসর্গ দেখা দেয়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











