ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সময় টিভির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন (ভিডিও)

স্টাফ রিপোর্টারঃ   পেশাগত দায়িত্বপালন কালে বগুড়ায় সময় টিভির রিপোটার মাজেদুর রহমান ও কামেরা পার্সন রবিউল ইসলামের ওপর হামলা ও নিযার্তনের প্রতিবাদে এবং হামলাকারিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে সময় টিভির নওগাঁ প্রতিনিধি এম আর রকি’র সঞ্চালনায় মানববন্ধনে সিনিয়র সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, ইনডিপেনডেন্ট টিভি,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈমিক মানবজমিনের  নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, বাসদের জেলা সমন্বয় জয়নাল আবেদীন মুকুল, মোহনা টিভির মাহমুদুন্নবী বেলাল, একাত্তর টিভির প্রতিনিধি তন্ময় ভৌমিক, দৈনিক অবজারভার পত্রিকার  প্রতিনিধি ওবায়দুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক সাদেকুল ইসলাম বলেন,  গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য সাংবাদিকদের ওপর অত্যচার নিযার্তন নতুন কিছু নয়। অতীতে হয়েছে এখনও চলছে।  সত্য তুলে ধরলেই কখনও প্রশাসন,জনপ্রতিনিধি কখনও বা তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের রোষানলে পড়তে হচ্ছে।

বগুড়ায় সময় টিভির রিপোটার মাজেদুর রহমান ও কামেরা পার্সন রবিউল ইসলামের হামলা ও নিযার্তনকারি স্থানীয় আ’লীগ নেতা জনি মন্ডল ও জনপ্রতিনিধি লুৎফর রহমানকে দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন,মারপিট,হত্যা বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন বক্তারা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সময় টিভির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন (ভিডিও)

আপডেট সময় ০৫:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০