ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও অনুভূত হয়। খবর আল-জাজিরা ও এএফপির।

প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এই কম্পনের ফলে ঘরের ছাদ ধসে পড়ে। রাস্তায় বিধ্বস্ত বাসাবাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরে ২০ হাজার বাসিন্দার শহর পেত্রিঞ্জা। মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ বলেছেন, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা গেছে। এই সংখ্যা ‘আরও বেশি হতে পারে’।

ক্রোয়াট পুলিশের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে পেত্রিঞ্জায় ১২ বছরের এক বালিকা রয়েছে। পার্শ্ববর্তী গ্রামে কমপক্ষে আরও পাঁচজনের মৃত্যু হয়।

এখন পর্যন্ত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে একটি কিন্ডারগার্টেন স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে ধসে পড়ার সময় এর ভেতরে কোনো শিক্ষার্থী ছিল না।

কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বসনিয়া ও সার্বিয়াতেও। আরেক প্রতিবেশী স্লোভেনিয়ায় ভূমিকম্পের কারণে তাদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখা হয়।

হাঙ্গেরির প্যাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কম্পন অনুভব করলেও উৎপাদন বন্ধ করেনি। এর আগে, গত মার্চে জাগরেবে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে একজন প্রাণ হারিয়েছিলেন, সে সময় আহত হন অন্তত ২৭ জন।

সূত্র : রয়টার্স

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহত ৭

আপডেট সময় ০২:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০