ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হংকংয়ের ১০ নাগরিককে কারাদণ্ড দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের ১০ নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চীনের আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে। অবৈধভাবে সীমানা অতিক্রমের অপরাধে তাদের সাজা দেয়া হয়েছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

এই ১০ জনের মধ্যে একজনকে দুই বছর এবং একজনকে তিন বছরের জেল দিয়েছে ইয়ানতিয়ান পিপলস কোর্ট। বাকী আটজনের সাত মাস করে জেল দেয়া হয়েছে।

এছাড়া সাজাপ্রাপ্তদের দেড় হাজার থেকে তিন হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হয়েছে। আদালত জানিয়েছে, তারা প্রত্যেকই দোষ স্বীকার করেছেন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা নৌপথে তাইওয়ান পালানোর পথে গত আগস্টে চীনের কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। তাদের অধিকাংশ হংকংয়ে সরকারবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তাদের কেউ কেউ জামিনে ছিলেন বা বিচারের মুখোমুখি ছিলেন।

তাইওয়ান পালানোর পথে ওই সময় মোট ১২ জনকে আটক করে কোস্টগার্ড। তাদের মধ্যে দুইজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় বুধবার সকালে হংকং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।

চলতি সপ্তাহের আগে আদালতে বিচার শুরুর আগে আটক ১২ জনই ১০০ দিনের বেশি সময় আটক ছিলেন। তাদের পরিবার, হংকংয়ের রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের মুক্তির জন্য চাপ প্রয়োগ করে আসছিল।

আটক অবস্থায় তাদের নির্যাতন ও আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়। তবে চীনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হংকংয়ের ১০ নাগরিককে কারাদণ্ড দিয়েছে চীন

আপডেট সময় ১২:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০