ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে বিশাল স্বর্ণ ভাণ্ডারের খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে পাওয়া গেল বিশাল স্বর্ণ ভাণ্ডারের খোঁজ। পুরো উদ্ধার করা সম্ভব না হলেও, মনে করা হচ্ছে যে প্রায় ৯৯ টন সোনা রয়েছে এই বিরাট গর্তে ৷ সংবাদসংস্থা আনাডোলু এই খবরটি নিশ্চিত করেছে ৷

এই সোনার ভাণ্ডার এতটাই ব্যাপক যে এর মূল্য বহু দেশের জিডিপির থেকে বেশি হবে মনে করা হচ্ছে৷ অনুমান করা হচ্ছে যে, এই সোনার মূল্য ৬ বিলিয়ান ডলার বা ৪৪হাজার কোটি টাকা!

মধ্য পশ্চিম সোগুটে এই অর্থ ভাণ্ডারের খোঁজ মিলেছে৷ তুরস্ক গাবরেটাস ফার্টিলাইজার প্রোডাকশন অ্যাগ্রিকালচারল ক্রেডিট কোয়াপারেটিভ প্রধান ফাহরেটিন পোরাজে এই খবরটি প্রথম সকলের সঙ্গে ভাগ করে নেন৷ তুরস্কের সংবাদ সংস্থাগুলিকে এই বিপুল ধনের কথা জানায়৷

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মালদ্বীপের জিডিপি ৪.৮৭ বিলিয়ান ডলার, লাইবেরিয়ার ৩.২৯ ডলার, ভূটানের ২.৫৩ বিলিয়ান ডলার, বুরুন্ডি ৩.১৭ বিলিয়ান ডলার, লেসোথোর ২.৫৮ বিলিয়ান ডলার৷ অর্থাৎ তুরস্কে উদ্ধার সোনার ভাণ্ডারের থেকে অনেক কম এই সব দেশের জিডিপি৷

সেপ্টেম্বর মাসে তুরস্কের মন্ত্রী ফাতেহ ডনমেজ জানান যে ইতিমধ্যেই দেশে ৩৮ টন সোনা উৎপাদন হয়েছে ৷

পরবর্তী ৫ বছরে সোনার উৎপাদনের লক্ষ্য ১০০ টন স্থির করা হয়েছে বলে তিনি জানান৷ এর ফলে তুরস্কের অর্থনীতি অনেকটাই চাঙ্গা হবে বলে মত বিশেষজ্ঞদের৷

ট্যাগস

সর্বাধিক পঠিত

তুরস্কে বিশাল স্বর্ণ ভাণ্ডারের খোঁজ

আপডেট সময় ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০