ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বড়দিনে হুমকি নেই : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ   ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে নিরাপত্তার কোনো হুমকি না থাকলেও রাজধানীর গির্জাগুলো ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসে তিনি একথা জানান।

বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের আগে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানায়। এ ধরনের আহ্বান আগেও জানিয়েছে, এবারও জানিয়েছে। এ ধরনের প্রচারণা তারা চালিয়ে থাকে। তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো তথ্য নেই।

রাজধানীতে ৬৬টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, প্রতিটি গির্জার গেটে আমাদের ইউনিফর্ম পুলিশ আছে। পর্যাপ্ত সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি গির্জার আশপাশে ডিএমপির সাদা পোশাকে লোকজন নিয়োজিত থাকবে। এছাড়া সিটিএসবি সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এছাড়া শহরের বিভিন্ন সড়কে পেট্রোলিং টিম থাকবে।

কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাইরের আলোকসজ্জা করা হয়নি। প্রার্থনায় জোর দেওয়া হচ্ছে। দেশ ও বিশ্বের মানুষদের করোনার মতো মহামারি থেকে সুস্থ রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

তিনি বলেন, প্রার্থনার জন্য আসার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বড়দিনে হুমকি নেই : ডিএমপি কমিশনার

আপডেট সময় ১২:০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০