ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ার তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায়: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি পেট্রোল পাম্পে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জনের প্রাণহানিসহ অনেক লোক আহত হয়েছেন।

স্থানীয় মিডিয়ার বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশটির কাওয়ারা রাজ্যের গাইকা-জেব্বা মহাসড়কের একটি তেল পাম্পে তেলবাহী ট্যাংকার থেকে পেট্রোল নামানোর সময় অজ্ঞাত কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে।

আশপাশের এলাকার অন্তত ৩০টি বাড়ি আগুনে পুড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে কর্তৃপক্ষ মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র হাকিম আডেকুনলে ঘটনাটি নিশ্চিত করেছেন।

তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রদান করেননি।তিনি বলেছিলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরবর্তী সময়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নাইজেরিয়ার তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায়: নিহত ৬

আপডেট সময় ০৬:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০