ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

৬০ বিজিবি সদস্য পাচ্ছেন বীরত্বপূর্ণ অবদানে পদক

স্টাফ রিপোর্টার: বীরত্বপূর্ণ বা কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬০ জন সদস্য পদক পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। পরে ২৩ ডিসেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।

চারটি ক্যাটাগরিতে এ পদক প্রদান করা হবে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম) পাচ্ছেন ১০ জন, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম) পাচ্ছেন ২০ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা (বিজিবিএমএস) পাচ্ছেন ১০ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন ২০ জন সদস্য।

বিজিবিএম পদকপ্রাপ্তরা সম্মানী হিসেবে এককালীন নগদ এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা করে পাবেন। পিবিজিএম পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা করে পাবেন।

বিজিবিএমএস পদকপ্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ টাকা করে। পিবিজিএমএস পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা সম্মানী পাবেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

৬০ বিজিবি সদস্য পাচ্ছেন বীরত্বপূর্ণ অবদানে পদক

আপডেট সময় ১২:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০