ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি: নিখোঁজ হওয়ার এক মাস ২০ দিন পর মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে রফিকুল ইসলাম রনি (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

৩ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় নিখোঁজের একটি ডায়েরি করেছিলেন তার ভাই।পুলিশ তদন্ত করে মরদেহ উদ্ধার করেছে। নিহত রনি ফতুল্লা এলাকার মৃত কাজি জাহির উদ্দিনের ছেলে।এ ঘটনায় অভিযুক্ত নিহতের খালা রুমা (৫১) ও গৃহপরিচারিকা আম্বিয়া (৩৬) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শিকদারবাড়ি গ্রামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, রনির সঙ্গে তার খালা রুমার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক চলছিল। ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা রুমা মুন্সিগঞ্জের রামপালের পৈত্রিক বাড়িতে রনির সঙ্গে অবস্থান করে আসছিলেন।

৪ নভেম্বর সকালে রুমার বাড়িতে আসেন রনি। এসময় স্থানীয় কামাল নামে এক ব্যক্তি তার বাড়িতে আসেন। এরপর ভয় পেয়ে রনি বাড়ির বিছানার নিচে থাকা কাঠের বাক্সের ভেতরে লুকিয়ে পড়েন। কাঠের বাক্সটি বাহির থেকে বন্ধ হয়ে যায় এবং সেখানেই দেড় ঘণ্টার মতো আটকে থাকেন রনি। এরপর কামাল নামে ওই ব্যক্তি চলে গেলে রুমা খোঁজাখুজি করে অচেতন অবস্থায় রনিকে দেখতে পান। তারপর জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও সাড়া শব্দ না করায় রনিকে কাপড়ে পেঁচিয়ে নিকটস্থ পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেন। আর এ কাজে গৃহপরিচারিকা সহযোগী হিসেবে ছিলেন বলে জানায় পুলিশ।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, ৪ নভেম্বর দিবাগত রাতে খালা ও গৃহপরিচারিকা রনিকে কাপড় পেঁচিয়ে সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়। এর আগে ৩ নভেম্বর ফতুল্লা থানায় নিহতের ভাই একটি জিডি করেছিল। পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০