ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আল্লামা শফী হত্যা মামলা; হেফাজতের সংবাদ সম্মেলন আজ

স্টাফ রিপোর্টারঃ  হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যার অভিযোগে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ বর্তমান কমিটির কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

হেফাজতের বর্তমান কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন কমিটির নেতারা সংবাদ সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু অস্বাভাবিক দাবি করে চট্টগ্রাম আদালতে ৩৬জন হেফাজত নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবেন।

এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য,গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আল্লামা শফী হত্যা মামলা; হেফাজতের সংবাদ সম্মেলন আজ

আপডেট সময় ০৮:৫৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০