ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নারী নিহত

স্টাফ রিপোর্টার: সীমান্তে এবার বাংলাদেশি এক নারীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হন।

বিএসএফ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নদীয়ার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় কাঁটাতার কেটে ভারতের ঢোকার চেষ্টা করছিল বেশ কয়েক জন। বিষয়টি নজরে আসার পর বিএসএফ শূন্যে গুলি চালিয়ে তাদের সতর্ক করে।

কিন্তু এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালায় বিএসএফ। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বগুলা হাসপাতাল ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএসএফ জানিয়েছে, নিহত নারীর নাম সাহরন হালদার (৪৫)। তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। এ ঘটনায় হাঁসখালী থানায় বিএসএফের পক্ষ থেকে একটি এফআইআর নথিভুক্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নারী নিহত

আপডেট সময় ১২:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০