ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সীমানা থেকে ১১টি গ্রেনেড উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সীমানার মধ্যে থেকে উদ্ধার করা হল ১১টি হ্যান্ড গ্রেনেড। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার আন্তর্জাতিক সীমানার কাছ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোন থেকে ১১টি হ্যান্ড গ্রেনেড ফেলা হয়।

গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার রাজিন্দার সিং সোহাল টেলিফোনে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় এক কিমি ভেতরে সালাচ গ্রামের একটি মাঠে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা এই গ্রেনেডগুলো উদ্ধার করে। হ্যান্ড গ্রেনেডের বাক্সটি একটি কাঠের ফ্রেমের সঙ্গে আটকানো ছিল। ড্রোন থেকে মূলত নাইলনের দড়ি দিয়ে সেটিকে মাটিতে নামানো হয়েছিল।

ডিজিপি দিনকার গুপ্ত জানান, ড্রোন চলাচল সম্পর্কে বর্ডার সিকিউরিটি ফোর্স মারফৎ খবর পেয়েই তিনি তার বাহিনী নিয়ে তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করে।

উল্লেখ্য, গুরুদাসপুর সেক্টরের চকরি সীমান্তে বিএসএফ সেনারা যখন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে পাহারা দিচ্ছিল, সে সময় তারা দেখেন একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে সেটিকে নামানোর জন্য তারা গুলি চালায়।

বিএসএফ ঘটনার বিষয়ে গুরুদাসপুর পুলিশকে সতর্ক করার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মকর্তারা সেখানে পৌঁছে যায়। প্রশাসনের দাবি, ড্রোনের শব্দ শুনেই পুলিশ একে-৪৭ এবং এসএলআর রাইফেল দিয়ে একাধিক গুলি ছোঁড়ে।

রবিবার অনুসন্ধান চালানোর সময়ে সার্চ টিম একটি প্লাস্টিকের বাক্স উদ্ধার করে। তবে ড্রোনটির কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে ড্রোনটি আবার পাকিস্তানে ফিরে গেছে।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতীয় সীমানা থেকে ১১টি গ্রেনেড উদ্ধার

আপডেট সময় ০৯:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০