ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় অপহরণের তিনমাস পর স্কুলছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার নওগাঁঃ  নওগাঁর বদলগাছীতে অপহরণের তিনমাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত মিঠু হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মিঠু উপজেলার জালালপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার সন্ন্যাসতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই স্কুলছাত্রী (১৪) স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে যুবক মিঠু হোসেন উত্ত্যক্ত করে আসছিলেন।

বিভিন্ন ধরনের কুপ্রস্তাবসহ প্রেমের প্রস্তাব দিতেন তিনি। স্কুলছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে ভয়-ভীতি দেখাতেন মিঠু। একপর্যায়ে গত ২২ সেপ্টেম্বর সকালে স্কুলছাত্রী জালালপুর চার রাস্তার মোড়ে এক দোকানে কসমেটিক্স কেনার জন্য গেলে আর ফিরে আসেনি।

অনেক খোঁজাখুঁজির পর স্কুলছাত্রীর পরিবার জানতে পারে মিঠুসহ কয়েকজন বাজারের তিন রাস্তার মোড় থেকে জোরপূর্বক অটোরিকশায় উঠিয়ে জয়পুরহাটের দিকে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৭ নভেম্বর মিঠুসহ আটজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বদলগাছী থানায় একটি মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জয়পুরহাট সদরে অভিযান পরিচালনা করেন।

এ সময় হানিফ কাউন্টারের সামনে থেকে স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী মিঠুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, স্কুলছাত্রীর বাবা মামলা করার পর থেকে অভিযুক্তকে ধরতে তৎপর থাকে পুলিশ।

অবশেষে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় অপহরণের তিনমাস পর স্কুলছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ০৬:০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০