ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সাত সকালে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১ জনের প্রাণ

স্টাফ রিপোর্টার নওগাঁঃ  নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় ইদ্রিস (৫০) নামে এক ভটভটি (স্থানীয় যান) আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) ভোর ৫টায় শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের তছির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মহাদেবপুরের শিবরামপুর থেকে ভোরে ভটভটি যোগে মাছ নিয়ে নওগাঁ শহরে আসছিলেন ইদ্রিস। পথে দয়ালের মোড়ে ভটভটি রেখে পাশেই চা পান করছিলেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভটভটিকে ধাক্কা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ইদ্রিস নিহত হন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই ট্রাকচালক ট্রাক রেখে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সাত সকালে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১ জনের প্রাণ

আপডেট সময় ১২:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০