ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারালেন ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হাজী আহসান আলী (৫৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

বুধবার (১৬ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সঙ্গে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় হাজী আহসান আলী সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারালেন ব্যবসায়ী

আপডেট সময় ০৪:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০