ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিয়েতে আসা হবে না, ৭০০ জনের খাবার হোম ডেলিভারি

বিয়েবাড়ি মানেই খাওয়া-দাওয়া। কিন্তু করোনাভাইরাসের কারণে অনেকেই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। কেউ আবার আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁটও করেছেন।

কিন্তু শুনেছেন কি ছেলের বিয়ের জন্য ৭০০ জন আমন্ত্রিতের বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমেই বিয়ের খাবার পাঠিয়েছেন কেউ?‌‌

শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি। ‘‌শাদি কা খানা’-হ্যাঁ, আক্ষরিক অর্থেই এটাকে তাই বলা যায়।

জানা গেছে, করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে বিয়ের আয়োজন করতে গেলে অনেককেই বলা হত না। কারণ বিয়ে বাড়ি থেকেও ছড়াতে পারে  করোনাভাইরাস। এদিকে, ছেলের বিয়ে বলে কথা। ধুমধাম করে আয়োজন করতেই হবে। তাই চেন্নাইয়ের ওই ব্যক্তি‌ অভিনব এই উপায় বের করলেন। যেখানে ৭০০ জন অতিথির বাড়িতেই পৌঁছে যাবে বিয়ের কার্ড এবং খাবার-যা কিনা অনুষ্ঠানের দিন পরিবেশন করা হত।

আরাসুভাই আরাসু ক্যাটারার নামে একটি ক্যাটারিং সংস্থা ১২ রকমের পদ রান্না করে। যাতে ছিল সাম্বার, রসম, পুলি সাধামসহ আরও অনেক কিছু। তারপর সুদৃশ্য ব্যাগ এবং টিফিনবক্সে ওই খাবার ভরা হয়। সঙ্গে দেওয়া হয় কলপাতা। এরপর বরেরই এক বন্ধু লজিস্টিকস সংস্থা উনানু টেকনোলজিসের সাহায্যে ৭০০ জন অতিথির বাড়িতে পৌঁছে দেওয়া হয় ওই খাবার। সঙ্গে একটি নিমন্ত্রণ পত্র। যাতে লেখা নবদম্পতিকে আশীর্বাদ করে সবাই যেন ওই খাবার গ্রহণ করেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আসতেই এই কাজের প্রশংসা করেছেন অনেক নেটিজেন। অনেকেই বিষয়টিতে অভিনবত্ব খুঁজে পেয়েছেন।কেউ কেউ আবার মজাও করছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিয়েতে আসা হবে না, ৭০০ জনের খাবার হোম ডেলিভারি

আপডেট সময় ০৯:১৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০