ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হবিগঞ্জে সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন।

নিহত যুবক হাফিজুর রহমান (৩০) শহরের কামড়াপুর গ্রামের নূর মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজুর রহমান কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর।

মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা জানান, তিনি স্বামীর সঙ্গে যাবেন না। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর হাফিজুর আদালতের ভিতর থেকে বের হয়ে নিজের বুকে ছুরি চালান। এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।  সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হবিগঞ্জে সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্বরে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৭:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০