ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর-খুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) উপ-পরিদর্শক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আলম হোসেনের বাড়ি উপজেলার চকদোমাদী গ্রামে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক তার ছেলে আরিফুল ইসলাম আহত হয়েছেন।

পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) উপ-পরিদর্শক লুৎফর রহমান  বলেন, নিহত আলম হোসেন তার ছেলের মোটরসাইকেলে চড়ে বানেশ্বর বাজারের দিকে আসছিলেন।

পথে খুটিপাড়া এলাকায় তিনি মোটরসাইকেল থেকে হঠাৎ মহাসড়কে পড়ে যান। এসময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০২:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০