ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে ইমন (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মো. মহসিনের ছেলে ইমন।

এক সন্তানের জনক ইমন নিউমার্কেট কাজী অফিস গলির একটি বাসার দোতালায় থাকতো। রোববার (১৩ ডিসেম্বর) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

ইমনের বন্ধু আলমগীর হোসেন জানান, ইমন পেশায় প্রাইভেটকার চালক ছিল। ৬/৭ জন মিলে তারা নিউমার্কেট কাজি অফিস গলিতে একটি বাসায় ভাড়া থাকতো। গতকাল শনিবার দুপুরে সে কাজ শেষে বাসায় যায়। তখন বাসায় কেউ ছিল না। রাতে অন্য রুমমেটরা বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়।

পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক তাকে মধ্যরাতে মৃত ঘোষণা করেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০