ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর খবর চীনেও ছড়িয়ে পড়েছে

স্টাফ রিপোর্টার: পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর খবর বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি চীনেও ছড়িয়ে পড়েছে৷ এই খবর বিস্তারিত এসেছে চীনা টেলিভিশনের প্রতিবেদনেও। শনিবার (১২ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এ খবর জানিয়েছে।

ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে চায়না সেন্ট্রাল টেলিভিশন- সিসিটিভির একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।  সিসিটিভির এই প্রতিবেদনে বাংলাদেশের পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর খবর দেখানো হয়। সেতুর দু’পাশে শেষ স্প্যানটি ক্রেন দিয়ে কিভাবে বসিয়ে দেয়া হলো, সেটা তুলে ধরা হয়।

এদিকে চীনা দূতাবাস এক বার্তায় বলেছে, বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মাণাধীন সেতুটির জলের উপরের ৬.১৫ কিলোমিটার মূল কাঠামোর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

স্প্যান স্থাপনের পর সেতুর ডেকের (সড়ক পথ) কাজ শুরু হবে। আশা করা হচ্ছে এটি আগামী বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। ততদিনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা ও ঢাকার মধ্যে ফেরী পারাপারের ইতিহাস চিরতরে সমাপ্ত হবে।

ঠিক সাত থেকে আট ঘন্টায় নদী পার হওয়ার সময়টা ১০ মিনিটে নেমে আসবে। ৮০ মিলিয়নেরও বেশী লোক এই সেতুটি দ্বারা উপকৃত হবে। উল্লেখ্য, ১০ ডিসেম্বর পদ্মা সেতুর ৪১ টি স্প্যানের মধ্যে শেষ স্প্যানটি বসানো হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর খবর চীনেও ছড়িয়ে পড়েছে

আপডেট সময় ১২:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০