ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিনহা হত্যা মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল

আদালত  ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে  কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম এ প্রতিবেদন জমা দেন।

জানা গেছে, আলোচিত এই হত্যার ঘটনার প্রায় চারমাস তদন্ত শেষে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে ১৫ জন জড়িত থাকার প্রমাণ পেয়েছে র‌্যাব। যার মধ্যে ১৪ জন র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর বর্তমানে জেলহাজতে রয়েছেন।

মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের তিনজন এবং স্থানীয় তিনজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে নিহত সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দায়ের করা তিন মামলায় র‌্যাবের তদন্ত কর্মকর্তা আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন গত বৃহস্পতিবার। এতে এ দুজনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের দায়মুক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিনহা হত্যা মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল

আপডেট সময় ১২:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০