ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্তের মিছিল শোবিজে দিন দিন বেড়েই চলছে। আজ শনিবার দুপুরে জানা গেছে অভিনেতা আরিফিন শুভ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার খবর এলো করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এ তথ্যটি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই। নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাহীন। সেখানেই করোনায় আক্রান্ত হন ফারিয়া, এমনটাই মনে করছেন তিনি।

নুসরাত ফারিয়া বলেন, ‘জ্বর ও ঠান্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। দোয়া চাই সবার কাছে।’

এদিকে শিহাব শাহীন বলেন, ‘গত ৭ ডিসেম্বর থেকে আমি জ্বরে আক্রান্ত। ধীরে ধীরে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। করোনা টেস্ট করাইনি।

ধারণা করছি করোনা পজিটিভ আমার। সেজন্যই বাসায় আইসোলেশনে রয়েছি। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি। আজ থেকে আবার শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এখন করোনার জন্য শুটিং বন্ধ রেখেছি।’

শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া অভিনয় করছেন অপূর্ব’র বিপরীতে। এটি ভারতীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৮:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০