ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরারি থেকে অবসর নিয়েছেন লুইস ক্যামিলারি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত বিলাসবহুল গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ফেরারি থেকে অবসর নিয়েছেন এর প্রধান নির্বাহী লুইস ক্যামিলারি।

ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার তাৎক্ষণিক অবসরের ঘোষণা দেন তিনি। শুধু প্রধান নির্বাহী হিসেবেই নয়, ফেরারির পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

ক্যামিলারি অবসর নেয়ায় পরবর্তী প্রধান নির্বাহী খুঁজে না পাওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ফেরারির নির্বাহী চেয়ারম্যান জন এলকান।

কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন লুইস ক্যামিলারি। সুস্থ হয়ে সম্প্রতি বাড়িও ফিরেছিলেন তিনি। এরপর হুট করে অবসর নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি ফেরারির সাবেক প্রধান।

২০১৮ সালে সার্জিও মার্চিওনির উত্তরসূরী হিসেবে ফেরারির প্রধান নির্বাহী হন ক্যামিলারি। ২০১৫ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে ক্র্যাফট ফুডস এবং টোব্যাকো কোম্পানি অল্ট্রিয়ারও প্রধান নির্বাহী ছিলেন লুইস ক্যামিলারি। ২০০৮ সালে ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তবে গত বৃহস্পতিবার সেই পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

ইতালীয় ব্র্যান্ড ফেরারিতে ক্যামিলারির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এলকান।

ফেরারির বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে তারা যেখানে আট হাজার গাড়ি তৈরি করেছিল, ক্যামিলারির নেতৃত্বে গত বছর তা দাঁড়িয়েছে ১০ হাজারে।

তবে প্রতিষ্ঠানটির এমন উন্নতির জন্য কর্মীদের আবেগ এবং পরিশ্রমের অবদানই প্রধান বলে মন্তব্য করেছেন লুইস ক্যামিলারি। ফেরারির সেরা দিনগুলো এখনও বাকি বলে মনে করেন তিনি।

সূত্র: সিএনএন

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফেরারি থেকে অবসর নিয়েছেন লুইস ক্যামিলারি

আপডেট সময় ০২:৩২:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০