ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিশ্বব্যবস্থার প্রতি ভারত ক্রমশ ভয় জাগানো অস্তিত্ব হয়ে উঠছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করেই ভারতের গণতন্ত্রের সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানালেন, স্থিতিশীল বিশ্বব্যবস্থার প্রতি ভারত ক্রমশ একটা ভয় জাগানো অস্তিত্ব হয়ে উঠছে।

ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে গণতন্ত্র ক্রমশ বিঘ্নিত আর আক্রান্ত বলেও জানালেন ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান খান আরও জানান, পাকিস্তান বহুদিন থেকেই ভারতের এই গণতন্ত্র ভঙ্গকারী কার্যক্রম নিয়ে বিশ্বদরবারে দাবি করে আসছে। আন্তর্জাতিক সদস্যদের উচিত হবে, ভারতের এই নেতিবাচক ভূমিকার প্রতি কড়া নজর রাখা।

তবে জাতিসংঘ সম্পূর্ণ উল্টো সুরে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের ৭৫তম বর্ষ উদযাপন চলছে। এই আবহে ভারত-পাকিস্তান সংঘাত এবং তা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা, সমালোচনা খুবই বেমানান বলে জানাচ্ছেন আন্তর্জাতিক একাংশের বৈদেশিক নীতি বিশেষজ্ঞেরা।

কেন হঠাৎ ইমরান খানের এই আক্রমণ? আসলে কিছুদিন আগেই ভারত জাতিসংঘের নিয়মকানুন তোয়াক্কা না করা পাকিস্তানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিল বাকি বিশ্বের। আর এবার জাতিসসংঘের নিয়মনীতি মানা বা না মানা বিষয়ে কোননো উত্তর না দিয়ে ভারতকেই আক্রমণ করে বসল পাকিস্তান।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিশ্বব্যবস্থার প্রতি ভারত ক্রমশ ভয় জাগানো অস্তিত্ব হয়ে উঠছে: ইমরান খান

আপডেট সময় ০১:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০