ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুরে অটোরিকশার গ্যারেজ থেকে মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকায় গিয়াস উদ্দিন (৬০) নামে এক রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

শনিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।গিয়াস উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, উপজেলার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকায় অটো রিকশার গ্যারেজ রয়েছে গিয়াস উদ্দিনের। শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে তিনি ওই গ্যারেজে ঘুমিয়ে পড়েন। সকালে অটোরিকশা চালকরা গ্যারেজ থেকে রিকশা নিতে আসেন।

এ সময় তারা গ্যারেজের ভেতর গিয়াসে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। নিহত গিয়াসের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও এসআই কামরুল।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুরে অটোরিকশার গ্যারেজ থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০